• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন বিতরণ পাবনা ভাঙ্গুড়ায় জেলা প্রশাসকের আগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯ তম কনভেনশন র‌্যালি অনুষ্ঠিত: এবাররে কল-একতাতে সমৃদ্ধি ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: আওয়ামীপন্থী কথিত সাংবাদিককে নিয়ে নিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল নারায়ণগঞ্জ ফারিয়া গার্মেন্টস এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার নারায়ণগঞ্জ নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের ডিএনডি লেক থেকে লাশ উদ্ধার যে কোনো সময় এক দ্বীপরাষ্ট্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে চুড়ি পরিয়ে রাখা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী ঘুরে দাঁড়াচ্ছে তেহরান, যুদ্ধে ক্ষতিগ্রস্ত আবাসন জামানত প্রদান শুরু

মাদারীপুর শহরের পুরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের সতর্কতা

অনলাইন ডেস্ক/ / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মাদারীপুর পৌর শহরের পুরান বাজার কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসায়িক স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিদর্শন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পুরান বাজার কাঁচাবাজার এলাকায় রাস্তার জায়গা দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে ওই এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন এবং জলাবদ্ধতার সমস্যাও বাড়ছিল।

অভিযানকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “যারা রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি নির্দেশনা না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, পৌর সচিব আবু আহমেদ ফিরোজ, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা। অভিযানে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category