• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক উপস্থিত হওয়াতে কুমিল্লা সালদা নদীর ক্যাম্প ৬০-বিজিবির চোরাই গরু ওপেন নিলাম স্থগিত চেয়ার থেকে ব্রিটিশ আমলের সাদা তোয়ালে সরিয়ে দিলেন থালাপতি বিজয় রাতেই যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে আঘাত হানতে পারে ঝড় নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি: জামায়াত আমির আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছি: পানিসম্পদ মন্ত্রী আইফেল টাওয়ারে উড়ল ফিলিস্তিনি পতাকা সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন কিনা: নাহিদ ইসলাম ইরানে যৌথভাবে হামলা চালাতে সৌদি আরব ও কাতারকে রাজি করাতে পারেনি আমিরাত হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি ইরানের

কুমিল্লা নিউমার্কেটের সামনে অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু

কুমিল্লা জেলা প্রতিনিধি | / ৩০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় অটোরিকশার ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানা গেছে।

গত ১৩ মে ২০২৬ তারিখে সকাল ১০ঃ০০ ঘটিকায় আদালত এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম নিউমার্কেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকের অসতর্কতা ও অতিরিক্ত গতিই মূল কারণ। তাদের অভিযোগ, চালক সময়মতো ব্রেক নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো রফিকুল ইসলামের প্রাণহানি ঘটত না।
এ ঘটনায় নগরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, কুমিল্লা শহরে অটোরিকশার বেপরোয়া চলাচল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের নজরদারি থাকলেও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় চালকদের মধ্যে নিয়ন্ত্রণহীনতা বাড়ছে। ফলে সাধারণ মানুষ সড়কে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সচেতন মহল দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার, বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নগরীতে শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category