• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শুরু হলো নতুন মৌসুমের ওমরাহ ভিসা প্রদান, সময়সীমা ঘোষণা সৌদির

অনলাইন ডেস্ক | / ৪০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পরপরই নতুন মৌসুমের ওমরাহ ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব। গতকাল শনিবার (৩১ মে) থেকে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য এই ভিসা ইস্যু করার প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন হিজরি বর্ষ ১৪header৮-এর ওমরাহ মৌসুমের জন্য বিশ্বজুড়ে ওমরাহপ্রত্যাশীরা এখন থেকে আবেদন করতে পারবেন। চলতি মৌসুমের এই ওমরাহ কার্যক্রম আগামী বছরের ২৩ মার্চ (২০২৭) পর্যন্ত চালু থাকবে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ওমরাহযাত্রীরা এখন সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সহজেই সংগ্রহ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে পারমিট ও বুকিংসহ হজ-ওমরাহসংক্রান্ত যাবতীয় সরকারি সেবা এক ক্লিকেই পাওয়া যাচ্ছে।

নতুন মৌসুমের ওমরাহ যাত্রার জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের তথ্যমতে, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন। আর ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭। এ ছাড়া ওমরাহ পালন শেষে সব বিদেশি নাগরিককে অবশ্যই আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে।

উল্লেখ্য, ওমরাহ পালনকারীদের ধর্মীয় অনুভুতি ও যাতায়াত আরও সহজ করতে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক ডিজিটাল রূপান্তর এনেছে সৌদি আরব। নুসুক প্ল্যাটফর্মের ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর (QR) কোড যাচাইকরণ পদ্ধতির কারণে বিশ্বজুড়ে ওমরাহ যাত্রীদের ভোগান্তি অনেক কমেছে।

একই সঙ্গে দেশটির সরকারের ‘ভিশন ২০৩০’ মেগা প্রকল্পের অংশ হিসেবে প্রতিবছর রেকর্ডসংখ্যক হাজি ও ওমরাহযাত্রীকে উন্নত সেবা দিতে মক্কা ও মদিনার আবাসন, পরিবহনসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণের কাজও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category