• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

নবম পে স্কেল: এনসিপির প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন?

অনলাইন ডেস্ক | / ৭২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি ও আসন্ন বাজেট পরিকল্পনার সমালোচনা করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার বিকল্প ‘ছায়া বাজেট’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের প্রস্তাবিত নবম পে-স্কেলের রূপরেখাও তুলে ধরেছে, যেখানে নিম্ন আয়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রবিবার ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক এই বাজেট প্রস্তাবে ১২টি খাতের জন্য মোট ৭১টি নীতিগত সুপারিশ উপস্থাপন করা হয়। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো অন্যতম আলোচিত প্রস্তাব।

এনসিপির প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮২ হাজার টাকা করা হবে। দ্বিতীয় গ্রেডে ৭০ হাজার, তৃতীয় গ্রেডে ৬০ হাজার, চতুর্থ গ্রেডে ৫৩ হাজার ৫০০ এবং পঞ্চম গ্রেডে ৪৬ হাজার ৫০০ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

মধ্যম স্তরের কর্মচারীদের জন্য ষষ্ঠ গ্রেডে ৩৮ হাজার ৫০০, সপ্তম গ্রেডে ৩২ হাজার, অষ্টম গ্রেডে ২৫ হাজার ৫০০ এবং নবম গ্রেডে ২৪ হাজার ৫০০ টাকা মূল বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এছাড়া দশম ও একাদশ গ্রেডের বেতন যথাক্রমে ১৮ হাজার ও ১৪ হাজার ২০০ টাকা করার প্রস্তাব রয়েছে।

তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে। এনসিপির প্রস্তাব অনুযায়ী, ১২তম গ্রেডে মূল বেতন হবে ১৩ হাজার ৩০০ টাকা, ১৩তম গ্রেডে ১৩ হাজার টাকা, ১৪তম গ্রেডে ১২ হাজার ৭০০ টাকা এবং ১৫তম গ্রেডে ১২ হাজার ৪০০ টাকা।

একইভাবে ১৬তম গ্রেডে ১২ হাজার ২০০, ১৭তম গ্রেডে ১১ হাজার ৯০০, ১৮তম গ্রেডে ১১ হাজার ৭০০, ১৯তম গ্রেডে ১১ হাজার ৪০০ এবং ২০তম গ্রেডে ১১ হাজার ১০০ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

দলটির দাবি, প্রস্তাবিত এই বেতন কাঠামো নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় সহায়ক হবে এবং বেতন বৈষম্য কমাতে ভূমিকা রাখবে। তবে এটি সরকারের আনুষ্ঠানিক পে-স্কেল নয়; এনসিপির ছায়া বাজেটের অংশ হিসেবে উপস্থাপিত একটি নীতিগত প্রস্তাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category