• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

জিম্বাবুয়েতে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয়, মাত্র ২৭ রানে শেষ ৮ উইকেট!

অনলাইন ডেস্ক / ৪৬ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হারারে টেস্টের প্রথম ইনিংসে চরম ব্যাটিং ভরাডুবির মুখে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একপর্যায়ে ২ উইকেটে ১১৩ রান করে সুবিধাজনক অবস্থানে ছিল টাইগাররা। কিন্তু সেখান থেকে মাত্র ২৭ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়ে বসেন নাজমুল হোসেন শান্তর দল। ফলে মাত্র ১৪০ রানেই গুঁটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ রোববার (২৮ জুন) টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় স্কোরে রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির বলে ডিফেন্স করতে গিয়ে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন তিনি। বল তাঁর ব্যাটে লেগেছিল নাকি শরীরে, তা নিশ্চিত ছিল না। তবে এই সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) না থাকায় আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মেনেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ২ রান করা জয়কে। আরেক ওপেনার সাদমান ইসলামও থিতু হতে পারেননি, ২০ রান করে বিদায় নেন তিনি।

শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হক। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৭৭ রানের প্রতিরোধক্ষম জুটি। ওয়ানডে মেজাজে ব্যাট করে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মুমিনুল। তবে দলীয় ১১৩ রানের মাথায় মুমিনুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সেই ন্যামহুরি। আউট হওয়ার আগে ৮১ বলে ৬০ রানের ইনিংস খেলেন মুমিনুল।

মুমিনুলের বিদায়ের পরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার। অধিনায়ক শান্ত ৭৩ বলে ১৯ রান করে আউট হওয়ার পর আর কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় কিংবা অভিষেক হওয়া অমিত হাসান—সবাই ছিলেন ব্যর্থতার মিছিলে। মাত্র ২৭ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে দেড়শ রানের আগেই থামে বাংলাদেশের ইনিংস।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিউম্যান ন্যামহুরি। তিনি একাই নেন ৪টি উইকেট। এ ছাড়া রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভান্স প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করে বাংলাদেশের ইনিংসে ধস নামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category