• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

ব্রাজিলকে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে

অনলাইন ডেস্ক / ৩৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। হালান্ডদের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের সামনে ২৪ বছরের এক অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকে নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০০৬ থেকে ২০২২ সাল সালের বিশ্বকাপ পর্যন্ত নকআউট পর্ব থেকে যতবারই বাদ পড়েছে সেলেসাও, ততবারই তাদের প্রতিপক্ষ ছিল ইউরোপের কোনো না কোনো দল। তাই ব্রাজিলের জন্য নরওয়ে ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়েছে। আবার ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে এখনও কোনো জয় নেই সেলেসাওদের।

২০০৬ সালের বিশ্বকাপে ঘানাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। পরেরবারও বিদায় হয় কোয়ার্টার ফাইনাল। এবার তাদের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস।

২০১৪ সালের বিশ্বকাপ ভুলেই যেতে চাইবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কেননা সেবার ফাইনালে উঠার লড়াইয়ে জার্মানির বিপক্ষে হেরেছিল ৭-১ গোল ব্যবধানে। পরের দুই বিশ্বকাপে সেরা আট থেকেই বাদ পড়ে ব্রাজিল। এতে তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া ও বেলজিয়াম।

এই দীর্ঘ খরা কাটানোর দায়িত্ব এখন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির কাঁধে। ক্লাব ফুটবলে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে নকআউট লড়াইয়ে সাফল্যের জন্য পরিচিত আনচেলত্তি এবার জাতীয় দলের হয়ে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান।

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচ থেকে দল ধারাবাহিকভাবে উন্নতি করেছে। এখন আমরা অনেক বেশি সংগঠিত ও দৃঢ়। নকআউট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই হলো রক্ষণে দৃঢ়তা।’

সাম্প্রতিক ইতিহাস হতাশার হলেও বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সামগ্রিক রেকর্ডে এগিয়ে ব্রাজিল। ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে তারা জিতেছে ১৭টি ম্যাচ, হেরেছে ৯টিতে এবং ড্র করেছে ৫টি। ড্র হওয়া ম্যাচগুলোর মধ্যে দুটিতে টাইব্রেকারে জিতেছে, দুটিতে হেরেছে।

রোবববার নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২ টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি ২৪ বছরের ইউরোপ-খরাও কাটানোর লক্ষ্য থাকবে সেলেসাওদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category