• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নেইমারের জন্য হারটা মানতে পারছি না—স্ট্যাটাস দেওয়ার পর তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক / ৬৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর তরুণ মো. জুয়েল রানা (২৫)। প্রিয় খেলোয়াড় নেইমারের একটি ছবি দিয়ে ফেসবুকের স্ট্যাটাসে লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ এমন স্ট্যাটাস দেওয়ার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

সোমবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ জানায়, আজ খেলা দেখার পর একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে ফেসবুকে ব্রাজিলের নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর দুর্ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

এর কিছুক্ষণ পর তিনি যে সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন, সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত জানান, ব্রাজিলের পরাজয়ে তার ভাই মানসিকভাবে খুবই হতাশ ছিলেন। পরে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, দুর্ঘটনায় জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category