• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

৯ শিক্ষা বোর্ডের যতগুলো প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী

অনলাইন ডেস্ক / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চলতি বছরের এসএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৮টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯টি।

শূন্য পাসের তালিকায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে এবার ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি।

দিনাজপুর বোর্ডে সবচেয়ে বেশি ১৮ প্রতিষ্ঠান

দিনাজপুর বোর্ডের অধীনে অংশ নেওয়া রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে এবার ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

শূন্য পাস করা বিদ্যালয়গুলোর হলো—রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় ও গাসিপুর উচ্চ বিদ্যালয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়। নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।

ময়মনসিংহ বোর্ডে ৪ প্রতিষ্ঠান

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার এসএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।

রাজশাহী বোর্ডে ৫ প্রতিষ্ঠান

রাজশাহী শিক্ষা বোর্ডের পাঁচটি প্রতিষ্ঠানের ফলাফলও শতভাগ অকৃতকার্য। এগুলো হলো—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, মোহনপুরের আমরাইল উচ্চ বিদ্যালয়, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাইলানপুর উচ্চ বিদ্যালয় এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়।

ঢাকা বোর্ডে ৬ প্রতিষ্ঠান

ঢাকা শিক্ষা বোর্ডের ছয়টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। এগুলো হলো—টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়, ভূঞাপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশার বনগ্রাম আতারুননেসা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদরের জালদিয়া উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জঙ্গলিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিদেশ কেন্দ্রের বাংলাদেশের দোয়েল একাডেমি।

যশোর বোর্ডে ১১ প্রতিষ্ঠান

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

বোর্ডের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার নাইশা মাধ্যমিক স্কুল থেকে সাতজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। আশাশুনির গোদারা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন এবং দেবহাটার বাবুরাবাদ ধাপুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

এ ছাড়া খুলনার ডুমুরিয়ার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাইস্কুল থেকে চারজন এবং বাগেরহাটের শরণখোলার ডি এন একতা গার্লস হাইস্কুল থেকে দুজন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের কেউ উত্তীর্ণ হয়নি।

যশোরের মনিরামপুরের চানদুয়া সমাসকাটি গার্লস হাইস্কুল থেকে তিনজন, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক গার্লস স্কুল থেকে একজন, শার্শার সারাতলা জুনিয়র গার্লস হাইস্কুল থেকে দুজন এবং মুক্তিযোদ্ধা জি কে জি এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি।

চট্টগ্রাম বোর্ডে ৮ প্রতিষ্ঠান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আটটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। প্রতিষ্ঠানগুলো হলো—ফটিকছড়ির নারায়ণহাট গার্লস হাইস্কুল, রাঙামাটির বরকলের আন্দরমানিক (মাইছছড়ি) জুনিয়র হাইস্কুল, লংগদুর মহালছড়ি হাইস্কুল, সন্দ্বীপের উরিরচর জুনিয়র হাইস্কুল, খাগড়াছড়ির ভাইবোনছড়া গার্লস হাইস্কুল, দীঘিনালার জারুলছড়ি হেডম্যানপাড়া হাইস্কুল, দীঘিনালার তারাবানিয়া হাইস্কুল এবং বাঘাইছড়ির শিলজাক দজার বাজার জুনিয়র স্কুল।

বরিশাল বোর্ডে ৫ প্রতিষ্ঠান

বরিশাল শিক্ষা বোর্ডের পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীও পাস করতে পারেনি। এগুলো হলো—ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয়।

বোর্ডের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের যথাক্রমে সাতজন, ছয়জন, আটজন, পাঁচজন ও সাতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।

সব মিলিয়ে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানের ফলাফল হয়েছে শূন্য। গত বছরের তুলনায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষার মান, প্রতিষ্ঠানগুলোর পাঠদান ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category