• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

দেবিদ্বার থানায় আটক দুই আ’লীগ নেতাকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন যুবশক্তির নেতা’ ক্ষুব্ধ স্থানীয়রা

মোঃ সরওয়ার হোসেন বিশেষ প্রতিনিধি। / ৩৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার থানায় শালিস করতে এসে পুলিশের হাতে আটক দুই আওয়ামী লীগ নেতাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছেন ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন’ জাতীয় যুব শক্তির দেবিদ্বার উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুহতাদির যারিফ সিক্ত। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে দেবিদ্বার থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দেবিদ্বার থানায় একটি শালিসে অংশ নিতে এলে সুবিল ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ সরকার এবং রাগুপ পুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেবকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাখা হয় থানা হাজতে। ঘটনার পর পুলিশের সাথে যুবশক্তি ও ছাত্রশক্তি নেতাদের দফায় দফায় বৈঠকের পর রাতে মুচলেকা নিয়ে যুব শক্তি নেতা অ্যাডভোকেট মুহতাদির যারিফ সিক্তের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। তবে আটক দুই আওয়ামী লীগ নেতাকে মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও হানিফ সরকার ও মোতালেব বর্তমানে এনসিপির সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তারা এনসিপির স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থেকে এলাকায় এবং এমনকি থানায় গিয়েও বিভিন্ন শালিসে নেতৃত্ব দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলেও স্থানীয়দের অভিযোগ।

দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন’ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি যুব শক্তি নেতা আওয়ামী লীগের দুই নেতাকে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত করেছে, এটা লজ্জাজনক, তাদের রাজনীতি জন্ম হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের তো এদের প্রতি মায়া লাগবে আমি তীব্র নিন্দা জানাইচ্ছি, তাদের এই পরিনত দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সকল নেতাকর্মীরা উপযুক্ত জবাব দিবে। এনসিপি বলেন যুব শক্তি বলেন এদের প্রায় সদস্যরা ফ্যাষিষ্টদের দোষর।

বৈষম্য আন্দোলনের নেতা সিয়াম আহমেদ বলেন’ এরা জুলাই শহীদ ও আহতদের সাথে বেইমানি করছে সব যায়গা ফ্যাসিবাদীদের কে বুকে টেনে নিচ্ছে, এইসব বন্ধ না করলে আমরা দাঁত ভাঙা জবাব দিবো।

এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট যুব শক্তি নেতা মুহতাদির যারিফ সিক্ত সাথে যোগাযোগের চেষ্টা করলে একাধিকবার ফোন দিলে ও পাওয়া যাই নাই।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সুবিল ইউনিয়নের দুই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মুচলেকা নিয়ে অ্যাডভোকেট সিক্তের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category