• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেবিদ্বারে আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল-সমাবেশ

মেহেদী হাসান রিয়াদ, নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের কথিত নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।

আজ বিকেল ৪টায় দেবিদ্বার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ মেম্বার, বিল্লাল মাস্টার, মিজানুর রহমান কবি, তুহিন খন্দকার, হাজী শহীদুল্লাহ, বদিউল মাস্টার ও সাবেক পৌর নেতা জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল নেয়ামত সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সামিওন বাসির, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ রাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নাজমুল সরকার, নাজমুল হাসান, আশিক, মেহেদি, ফয়সল, জনি, জুবায়েরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও নাশকতার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। পাশাপাশি তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category