• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেবিদ্বারে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার বানিন রায়, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার।

​সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম ও এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

​পূজা উদযাপন পরিষদের পক্ষে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে। এছাড়া সাংবাদিকদের মধ্য থেকে মতামত তুলে ধরেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন।

​সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category