• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ৩৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার ৬১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

রোববার (১১ অক্টোবর) দাউদকান্দি সদরের ‘মারুফ ভিলা’য় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজামণ্ডপের নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমসহ দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং মেঘনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির নেতারাও অংশ নেন।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশায় আয়োজিত এ মতবিনিময়ে পূজামণ্ডপের প্রতিনিধিরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category