• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

৫৭ বেঞ্চ গঠন, ছুটি শেষে আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৬ সেপ্টেম্বর থেকে আজ ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল ২৫ অক্টোবর থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৫৭টি বেঞ্চের মধ্যে দুইজন বিচারপতির সমন্বয়ে ৩৮টি (দ্বৈত) বেঞ্চ ও একজন বিচারপতির ১৯ টি (একক) বেঞ্চ রয়েছে।

অবকাশকালীন ছুটির পর আগামীকাল প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এ উপলক্ষে কাল ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বেঞ্চে কাল বেলা আড়াইটায় হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category