• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের হামলা, আহত ২

অনলাইন ডেস্ক / ৩০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত ও গাড়ী ভাংচুর করা হয়েছে।

আজ শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সদর থানার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্ব বেশ কয়েকজন মিছিল নিয়ে পুলিশের উপর হামলা করে।

এ সময় সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরে নিষিদ্ধ সংগঠনের সদস্যদেরম হামলার মুখে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে সরে যায়। আহত দুই পুলিশ সদস্যকে গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের সাথে জড়িত নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে  অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category