• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি তাসমানিয়ায় ফুটবল কোচের বিরুদ্ধে তিনটি ধর্ষণের অভিযোগ, ক্লাব সভাপতির পদত্যাগ মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর… কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী ইমাম ও আলেমদের জন্য রক্ত দিতেও দ্বিধা করব না: ধর্মমন্ত্রী

মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর…

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মাঝ আকাশে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে বলেন, ‘উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলেও জানিয়েছেন ক্যাপিনগুইয়ান। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এর আগে চলতি বছরের মে মাসে, উত্তর ফিলিপাইনের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category