জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেরার বিমানে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ সারিয়ে তোলা হয়েছে। সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দেশের উদ্দেশে রওনা দিয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রীকে বহনে নিয়োজিত বিশেষ ফ্লাইটটিতে হঠাৎ করেই একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিকভাবে টেক অফ স্থগিত রেখে বিমানটির যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন প্রকৌশলী ও কারিগরি দল। ত্রুটি দ্রুত চিহ্নিত করে তা সফলভাবে মেরামত করা হয়।
পরীক্ষামূলক তদারকি শেষে উড়োজাহাজটিকে ভ্রমণের জন্য শতভাগ নিরাপদ ঘোষণা করেছেন প্রকৌশলীরা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রোটোকল সূত্র নিশ্চিত করেছে যে, উড়োজাহাজের নিরাপত্তা ও যান্ত্রিক সার্বিক প্রস্তুতি যাচাই শেষে খুব অল্প সময়ের মধ্যেই বিমানটি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।