• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় যুবশক্তি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা: উদ্দেশ্যপ্রণোদিত দাবি প্রধান আসামির ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে জরিমানা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি এইচএসসির ফল নিয়ে নতুন তথ্য দিল শিক্ষা বোর্ড নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু ভারতে নতুন নীতি-আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি! অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, যেসব নিয়ম মানতে হবে

প্রবাসীর টাকা-স্বর্ণ নিয়ে উধাও স্ত্রী: উল্টো লিগ্যাল এইডের নোটিশে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে 

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় এক আরব আমিরাত প্রবাসীর স্ত্রী নগদ ৭ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ঘটনার পর থেকে প্রবাসীর অবুঝ দুটি সন্তানকে মাদ্রাসায় ফেলে রেখে পরকীয়া প্রেমিকের সাথে বিভিন্ন হোটেলে রাত কাটানোর অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে। শুধু তাই নয়, উল্টো কুমিল্লা লিগ্যাল এইড থেকে মোহরানা ও ভরণপোষণের নোটিশ পাঠিয়ে প্রবাসী স্বামীকে হয়রানি করারও অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোশঘর গ্রামের (উত্তর পাড়া বেগ বাড়ী) মোঃ রোশন বেগের ছেলে প্রবাসী মোঃ কামাল মিয়ার সাথে প্রায় ১১ বছর পূর্বে ডালপা গ্রামের স্বপন মিয়ার মেয়ে সুমি আক্তারের (২৬) পারিবারিক ভাবে বিয়ে হয়।

তাদের সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে মোঃ নিয়ামুল (১১) মোঃ হাসান (৯)। কামাল মিয়া জীবিকার তাগিদে প্রবাসে থাকার সুযোগে, তার স্ত্রী সুমি আক্তার পাশের বাড়ীর মোঃ হোসেন মিয়ার ছেলে মোঃ বাশার মিয়ার (২৭) সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে সুমি আক্তার শ্বশুরবাড়ী থেকে বাবার বাড়ী বেড়ানোর কথা বলে বের হন। এরপর তিনি প্রবাসীর পাঠানো নগদ ৭ লক্ষ টাকা এবং আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিক বাশার মিয়ার সাথে পালিয়ে যান। গত ১৪ এপ্রিল শ্বশুরবাড়ীর লোকজন সুমিকে খুঁজতে গেলে জানতে পারেন যে তিনি বাশারের সাথে উধাও হয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমি আক্তার পালিয়ে যাওয়ার পর তার দুটি সন্তানকে একটি মাদ্রাসায় রেখে আসেন। এরপর থেকে তিনি পরকীয়া প্রেমিক বাশার মিয়ার সাথে দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন হোটেলে রাত কাটাচ্ছেন। এদিকে, নিজের অপরাধ আড়াল করতে এবং প্রবাসীকে আরও বিপদে ফেলতে সুমি আক্তার হঠাৎ করে কুমিল্লা লিগ্যাল এইড (আইনগত সহায়তা কেন্দ্র) থেকে স্বামী কামাল হোসেনের বাড়িতে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশে তিনি উল্টো মোহরানা ও ভরণপোষণের টাকা দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সুমি আক্তার নিজে দুশ্চরিত্রের পরিচয় দিয়ে প্রবাসীর জমানো টাকা ও স্বর্ণগহনা নিয়ে পালিয়ে গেছেন। এখন আবার উল্টো আইনি নোটিশ পাঠিয়ে প্রবাসী কামাল হোসেনকে মানসিকভাবে হয়রানি করছেন এবং তার জীবনটা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।

এই ঘটনায় প্রবাসীর ছোট ভাই মোঃ বাছির মিয়া বেগ বাদী হয়ে সুমি আক্তার, তার বাবা-মা এবং পরকীয়া প্রেমিক বাশার মিয়ার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category