• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান, ইয়াবা উদ্ধার সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ মালদ্বীপে ফেনীর তিন বিএনপি নেতাকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপস্থ ফেনী জেলা বি এন পির নেতৃবৃন্দ যুব নেতা ভিপি শাহীনের শুভ জন্মদিন আজ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ মাছের খাদ্যে ন্যানো বিপ্লবের পথে যবিপ্রবি, দ্বিতীয় পেটেন্ট পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

যুব নেতা ভিপি শাহীনের শুভ জন্মদিন আজ

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা উত্তর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা শাখার সাবেক সভাপতি, রাজপথের পরীক্ষিত ও আপসহীন নেতা এবং আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ রেজাউল করিম (ভিপি শাহীন)-এর শুভ জন্মদিন আজ (৬ নভেম্বর)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই নেতার জন্মদিনে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

১৯৭৪ সালের ৬ নভেম্বর কুমিল্লা জেলার দেবিদ্বারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ রেজাউল করিম। তাঁর বাবা মরহুম আলহাজ্ব শফিকুল ইসলাম (ইঞ্জিনিয়ার) এবং মা আলহাজ্ব আফিয়া বেগম (শিক্ষক)। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি গভীর অনুগত এই নেতার পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে চট্টগ্রাম সার্কিট হাউজে শহীদ হওয়া দেহরক্ষী শহীদ নায়েক আবু তাহেরের সাথে আত্মীয়তার সূত্রে জিয়া পরিবারের সাথে গভীর আত্মিক বন্ধনে আবদ্ধ।

ভিপি শাহীন ১৯৯০ সালে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৯৩ সালে দেবিদ্বার এস.এ সরকারি কলেজ থেকে এইচ.এস.সি এবং পরবর্তীতে একই কলেজ থেকে বি.এ ডিগ্রি অর্জন করেন। শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯০ সালে ছাত্রদলের সাধারণ সদস্য হিসেবে তিনি রাজনীতিতে পদার্পণ করেন।

​তিনি ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে এ.জি.এস এবং ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে কলেজ ইতিহাসের সর্বাধিক ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে বিপুল ভোটে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হন।

এছাড়াও তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং ২০১৬ সালে দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৭ সালে তিনি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে দীর্ঘসময় সফলভাবে দায়িত্ব পালনের পর ২০২৫ সালে সেই কমিটি বিলুপ্ত করা হয়।

তৃণমূলের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্বচ্ছ ভাবমূর্তি ও ব্যাপক জনসম্পৃক্ততার সুবাদে তিনি আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। দেবিদ্বার পৌরসভাকে একটি আধুনিক ও জনবান্ধব শহরে রূপান্তর করতে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সোচ্চার ভূমিকা রাখতে গিয়ে ভিপি শাহীন বহুবার দমনপীড়নের শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইনসহ ১৬টির অধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। মিথ্যা মামলায় তিনি একাধিকবার কারাবরণ ও পুলিশি নির্যাতনের শিকার হন। এমনকি তাঁকে চিরতরে দমাতে র‍্যাব-১ সদরদপ্তরে নিয়ে ক্রসফায়ারের অপচেষ্টা করা হলেও আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে ফেরেন। সর্বশেষ ২৮ অক্টোবর ২০২৩ তারিখে ফ্যাসিবাদবিরোধী ১ দফার আন্দোলন চলাকালে পল্টন থেকে গ্রেপ্তার হয়ে খিলগাঁও থানার মামলায় দীর্ঘ ৩ মাস ১৬ দিন কারাভোগ করেন তিনি।

শহীদ জিয়ার ১৯ দফা এবং দেশনায়ক তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন ভিপি শাহীন। তাঁর এই জন্মদিনে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অব্যাহত সাফল্য কামনা করেছেন দেবিদ্বার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category