• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। কুমিল্লা বাখরাবাদে দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধান আলোচক অ্যাডভোকেট হাবিবুল হক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩

আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধান আলোচক অ্যাডভোকেট হাবিবুল হক

মোঃ শাহজাহান বাশার  / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আইন অঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন ঢাকা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

‘আলোকিত সমাজ বিনির্মাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিল্প-সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী ইঞ্জিনিয়ার মোঃ নুরে আলম সরকার।

ক্যানসার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, জনপ্রিয় চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী, স্কাই টাওয়ার হোমস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফ হোসেন এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ নূর-উল-আলমসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের উপস্থিতি এবং তাঁর সম্মাননা অর্জন বিশেষ গুরুত্ব পায়। আইন পেশার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে আইন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চর্চার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের কল্যাণে নিবেদিত ব্যক্তিদের যথাযথ সম্মাননা প্রদান নতুন প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল গণস্বাস্থ্য জিএসএইচ, গণস্বাস্থ্য হোমিও, স্কাই টাচ হোমস এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category