• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

অনলাইন ডেস্ক / ৩৪ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে স্থাপিত ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘আমাদের পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রুটিন কাজ। এটা নতুন কিছু নয়। নগরের নিরাপত্তায় আমরা আমাদের সদস্যদের সব সময় প্রস্তুত রাখছি।’

সিএমপি সূত্রে জানা যায়, মূলত এলজিইডি ভবন ও ভূমি অফিসে হামলার পর থেকেই নগরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান করা হয়েছে। তার স্থলে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে শামসুল হককে।

কাজে যোগ দিয়ে শামসুল হক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর নিয়ে কোনো আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অন্যদিকে শুক্রবার নগরের কোতোয়ালি থানার মুসাফিরখানা মসজিদ থেকে জুমার নামাজের পর আওয়ামী লীগের অনুসারীরা মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে তিনটি সড়কে তিন ভাগ হয়ে তারা পালিয়ে যান।

ধাওয়া দিয়ে ২০ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category