• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ পতেঙ্গা কাঠগড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কর্মসূচি পালন… নিষিদ্ধ সংগঠনের লক-ডাউন বিরোধী মানবাধিকার রক্ষার নতুন প্রত্যয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির শপথ গ্রহণ-অভিষেক সম্পন্ন চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী

মাদক কারবারে বাধা, অতঃপর সজীবের ওপর সশস্ত্র হামলা! দেবিদ্বারে হত্যাচেষ্টার অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে মাদক কেনাবেচায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মো. সজীব নামে এক যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় দেওয়া লিখিত অভিযোগে মনছুর মুন্সী (৪০), তাঁর ছেলে মো. রাহাদ (১৯), বিল্লাল হোসেন (৪৫) ও মো. হেলাল (৩৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে অভিযুক্ত করেছেন আহত সজীবের বাবা শফিক মীর।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় চরজনিয়া শহিনূরের চায়ের দোকানের সামনে দেবিদ্বার-গজারিয়া সড়কে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সজীব বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা সজীবের পথরোধ করে লোহার রড ও ধারালো ছুরি দিয়ে আঘাত করেন, এলোপাতাড়ি মারধর করেন এবং শ্বাসরোধের চেষ্টা করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ১৭ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আহত সজীব এলাকাবাসীর সঙ্গে একত্রিত হয়ে এক নম্বর অভিযুক্ত মনছুর মুন্সীর মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড ও মাদক কেনাবেচায় বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, ওই বিরোধের জের ধরেই সজীবের ওপর হামলার ঘটনা ঘটতে পারে।

সজীবের বাবা শফিক মীর দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দেওয়া লিখিত অভিযোগে জানান, ঘটনার দিন তাঁর ছেলে দেবিদ্বার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গুনাইঘর এলাকার ওই চায়ের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে তাঁর পথরোধ করেন। পরে তাঁকে চারদিক থেকে ঘিরে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে বলা হয়, হামলাকারীদের একজন লোহার রড দিয়ে সজীবের মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁর ডান হাঁটুতে আঘাত করা হয়। এ ছাড়া আরেকজন তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ সময় সজীবের সঙ্গে থাকা ১৭ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। পাশাপাশি ঘটনার বিষয়ে কাউকে জানালে কিংবা আইনি পদক্ষেপ নিলে পরিবারের সদস্যদের পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শফিক মীরের অভিযোগ, আহত ছেলেকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্তরা হাসপাতালের সামনে গিয়ে তাঁদের ওপর পুনরায় হামলার চেষ্টা করেন। পরে সজীবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় সজীবের বাবা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বাবুল বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category