• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী মার্কিন স্থল অভিযান ব্যর্থ করার লোমহর্ষক বর্ণনা দিলো ইরান ধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, কী ঘটতে যাচ্ছে পৃথিবীতে? ইমোতে ‘ঝাড়ফুঁক’, কিশোরীর সর্বস্ব লুটে নিল ভণ্ড কবিরাজ

বন্দরটিলায় বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভায় ইসরাফিল খসরু: গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক: / ১০১ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ বি, ইউনিট বিএনপির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেন, দেশের সুষ্ঠু রাজনৈতিক ধারা ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন চাই জনগণ।
বিগত বছরের ন্যায় আবারো বিএনপি কে আগামীতে কঠিন ঐক্য গড়ে তুলতে হবে এবং ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট- তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো মজবুত করতে বিশেষ অনুরোধ জানান।
২৩ মার্চ, রোববার সন্ধ্যায় স্থানীয় একটি ট্রার্ফ মাঠে সাবেক
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপি’র সভাপতি সরফরাজ কাদের রাসেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী।
অন্যান্যর মধ্যে বক্তব্য নগর সদস্য মোঃ নুরুজামান, মোঃ মাহবুব এলাহী, বিএনপি নেতা মোঃ শাহজাহান,মোঃ আলী,
আলমগীর,মিজানুর রহমান পারুল, মোঃ সুমন রহমান, মোঃ শরীফ, মোঃ জাহেদ আনসারী,ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ সোহেল ,
হুসনী মোবারক রিয়াদ, মোঃ রাসেদ, ছাত্রনেতা মোঃ আকিব জাবেদ।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র ভিত্তিক সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,যুবদল-ছাত্রদল ,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল,তাঁতীদল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আলী শাহ জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ মুহাম্মদ গফুর হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category