• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

৮ ও ৯ আগস্ট শহীদদের স্মরণে আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি শুরু

ক্রিড়া প্রতিবেদক / / ১৫৩ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম মহানগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাফুফের নিবন্ধিত ফুটবল একাডেমির ৩য় আয়োজন হিসেবে এবার জুলাই -আগস্ট শহীদ স্মৃতি আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে আজ ৩রা আগস্ট রোববার বিকেল থেকে প্রস্তুতিমূলক অনুশীলন সিডিএ বালুর ২ নং মাঠে শুরু হয়েছে।
একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার নেতৃত্বে এবার এই একাডেমি কাপ দুইভাগে বিভক্ত হয়ে মাঠে গড়াবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

রোববার বিকেলে প্রস্তুতিমূলক অনুশীলনে নবাগত দুই খেলোয়াড় কে নতুন বল উপহার দিয়ে বরণ করে নেন সহ সমন্বয়কারী ও সাবেক সিনিয়র ফুটবলার মোঃ ওমর ফারুক, মোঃ আল আমিন সহ অন্যান্য সদস্য, খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আগামী ৮ ও ৯ আগস্ট দুটি আন্তঃ একাডেমি কাপ ফুটবলের জন্য দল গঠন ৫ আগস্ট সকাল ৮ টা,বিকাল সাড়ে ৪টায় এবং চূড়ান্ত দল গঠন ৬ ই আগস্ট বিকেলে গঠন করা হবে।

৯ আগস্ট শনিবার বিকেলে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য, স্থানীয় সাবেক ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিগত বছরের ন্যায় এবারও লটারির মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে। সবাই কে স্বক্রিয়ভাবে উক্ত বিশেষ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category