রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন মাদার অফ ডেমোক্রেসি সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালদ্বীপ শাখা।
গতকাল রোববার রাতে (৩০ নভেম্বর) মালদ্বীপের রাজধানীর মালে তন্দুরি ফেলমস্ রেস্তোরেন্টে এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম। ও প্রস্তাবিত সাধারণ সম্পাদক আঃ মান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ কামাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা হাজী আল আমিন মোঃ মাহবুব আলম জনাব মোঃ মনির হোসেন মোঃ কাইউম শিকদার।
বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুবনেতা এম আর ইউসুফ মাহমুদ মোঃ জামাল উদ্দিন আঃ জলিল মির ,সহ অসংখ্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দোয়ার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে বেগম খালেদা জিয়ার আশু-রোগ মুক্তি দ্রুত সুস্থতা কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আল আমিন মাগফেরাত কামনা করা হয়। পরিশেষে তাবারুক বিতরের মাধ্যমে মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা।