• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি / ১৩৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও পাশাপাশি সামাজিক কল্যাণের লক্ষ্যে দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করা হয়েছে। নতুন এই সাংবাদিক সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার দেশের দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেইট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে দৈনিক কালবেলার দেবিদ্বার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও দৈনিক ভোরের দর্পনের দেবিদ্বার প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল, সহ সাধারন সম্পাদক পদে দৈনিক খবরপত্রের দেবিদ্বার প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ডাক প্রতিদিন দেবিদ্বার প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক পদে দৈনিক উন্নয়ন বার্তার দেবিদ্বার প্রতিনিধি মো. আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক দিনকাল দেবিদ্বার প্রতিনিধি মো. পারভেজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির দেবিদ্বার প্রতিনিধি মো: সোহাগ রানা সোহেল, দপ্তর সম্পাদক পদে এশিয়ান টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন, নির্বাহী সদস্য পদে দৈনিক আজকের কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি সোহরাব হোসেন ও অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তার দেবিদ্বার প্রতিনিধি এম এম শাহিদ সরোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category