• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

প্রবাসীদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দিতে আড্ডু সিটিতে সফরে হাইকমিশনার টিম

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / / ৪৯ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল গত ১–৪ জানুয়ারি ২০২৬ তারিখে মালদ্বীপের আড্ডু সিটি সফর করে। সফরকালে আড্ডু সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।এই সফরের আওতায় হাইকমিশনের প্রতিনিধি দল আড্ডুতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় ১০০টি পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদান করে। পাশাপাশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে সহায়তা করা হয়।

এছাড়াও প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্ডও প্রদান করা হয়। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের জন্য তাৎক্ষণিক ও গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।আড্ডুতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জানান, পাসপোর্ট সেবা গ্রহণের জন্য রাজধানী মালেতে যাতায়াত করতে তাদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয় এবং কর্মস্থল থেকে ছুটি নেওয়াও তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। ফলে হাইকমিশনের পক্ষ থেকে সরাসরি আড্ডু সিটিতে এসে কনস্যুলার সেবা প্রদান করায় তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।প্রবাসীরা আরও জানান, তাদের অনেকেই স্বল্প বেতনে কাজ করেন, যার কারণে রাজধানীতে গিয়ে পাসপোর্ট সেবা নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

এ প্রেক্ষাপটে তারা আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ হাইকমিশন ভবিষ্যতে আড্ডুর আশপাশের অন্যান্য দ্বীপেও এ ধরনের কনস্যুলার সেবা কার্যক্রম সম্প্রসারণ করবে। হাইকমিশনের এই উদ্যোগ প্রবাসীদের কল্যাণে সরকারের আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category