• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ
কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু টানা বর্ষণে বাঘারপাড়ায় কৃষকের মাথায় হাত পানির নিচে কাটা ধান, ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা আলোচনা সভা দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত “দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী “নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন

পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টার নতুন বার্তা

অনলাইন ডেস্ক / / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নবম পে-স্কেল নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি-না, সেটা নির্ভর করছে পে কমিশনের প্রতিবেদনের ওপর।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার। শিগগিরই পে কমিশন পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দিবেন বলে জানান তিনি।

পে-স্কেলের পরবর্তী তথ্য জানানোর বিষয়ে তিনি বলেন, আমি যেদিন বলার বলবো। পে কমিশন কাজ করছে। নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। কী করছেন না করছেন সেটা আমাদের জানার ব্যাপার না, তারা করছে।

কাল-পরশু কথা হবে, কমিশনের প্রতিবেদন বিচার-বিশ্লেষণের পর আসবে। আমি একটা তারিখ ঠিক করে বলবো, তখন জানতে পারবেন, যোগ করেন অর্থ উপদেষ্টা।

পে-স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য নিয়ে তিনি আরও বলেন, পে-স্কেল নিয়ে গভর্নরের করার কিছু নেই। গভর্নর তার বাংলাদেশ নিয়ে বলতে পারে। পে-স্কেল তো সম্পূর্ণ সরকারের।

তিনি আরও বলেন, আপনারা যখন তারিখ জানবেন, প্রতিবেদন আসবে তখনই সব জানবেন। এখানে কার্যকরের বিষয় অন্য জিনিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category