• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন

অনলাইন ডেস্ক / / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলার রূপে সেজেছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ, দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য ও প্রাণবন্ত অনুষ্ঠানে দিনভর ছিল উৎসবের আমেজ, প্রাণের উচ্ছ্বাস আর বাঙালিয়ানা সংস্কৃতির উজ্জ্বল প্রকাশ।

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা খেলাধুলা এবং ঐতিহ্যবাহী পান্তা-ভর্তার জমকালো আয়োজন। লাল-সাদা পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস রূপ নেয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি  কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান লাল মিঞা এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ।

অতিথিরা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

পহেলা বৈশাখের এই আয়োজনের সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরূপ রায়। আয়োজনে  উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদুল্লাহ আসিফ, শাহরিয়ার কবির ও আব্দুল্লাহ আল মামুন। সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে ছিলেন ইভেন্ট সম্পাদক অপূর্ব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, মেহেদী হাসান ও মাহমুদ হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক পাওয়েল, নারী বিষয়ক সম্পাদক অনন্যা অনু, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক ও হৃদয় ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ইসলাম, কার্যকরী সদস্য জিনিয়া ও মাহমুদুল হাসান এবং সদস্যবৃন্দ রুবিয়া আক্তার রিমু, রিয়াদ, জুনায়েদ, রোকনুজ্জামান, জুই, সুমাইয়া, শিফা, ভূমিকা রায়, বিথী রানী, শিমু মহন্ত, ইমরান ও তমাল রহমানসহ অনেকে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাঙালিয়ানা খেলাধুলা এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। পান্তা ভাত, নানা রকম ভর্তা ও মাছসহ প্রায় ১১ ধরনের খাবারের আয়োজন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। খাবারের স্বাদে আর আড্ডার উচ্ছ্বাসে উৎসবের আনন্দ যেন ছড়িয়ে পড়ে চারদিকে।

অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের মূলমন্ত্র ‘শুভ কাজে সবার পাশে’—এই আদর্শ ধারণ করাই হওয়া উচিত তোমাদের প্রধান লক্ষ্য।”

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এটি শুধু নতুন বছরের সূচনা নয়, বরং নতুন আশা, নতুন স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার প্রেরণার প্রতীক।”

দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরূপ রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। এই বৈশাখী আয়োজন সেই প্রচেষ্টারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে সবাই একত্রিত হয়ে বাঙালিয়ানা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

বর্ণিল সাজসজ্জা, ঐতিহ্যের ছোঁয়া এবং প্রাণের উচ্ছ্বাসে ভরপুর এই আয়োজন দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণকে একদিনের জন্য পরিণত করেছে এক আনন্দমুখর বৈশাখী উৎসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category