• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
রংপুরে সাংবাদিক লাঞ্ছনা: ভ্যাট বিভাগের নীরবতার জবাবদিহি নিয়ে তীব্র প্রশ্ন কুমিল্লায় মাদক বিরোধী অভিযান দশ কেজি গাঁজা সহ গ্রেফতার ০১ পতেঙ্গায় শাহ্ আখতারিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় মানিকগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন দফতর আকস্মিক পরিদর্শন এ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বাঁশখালীতে আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিক হেনস্তা: ফুটেজ মুছে ফেলতে বাধ্য করার অভিযোগ কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযানে দুইজনের কারাদণ্ড, জব্দ এস্কেভেটর ও ট্রাক চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা: জব্বার চত্বরে ম্যুরাল উদ্ধোধন নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন”কে কুপিয়েছে দূর্বৃত্তরা সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক

পতেঙ্গায় শাহ্ আখতারিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি | / ২৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নগরীর উত্তর পতেঙ্গাস্থ স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ২৩ এপ্রিল সকালে পতেঙ্গা শাহ আখতারিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক, ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোঃ মুজিবুল হক কোম্পানি।

এছাড়া বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র- ছাত্রীদের মেধা ভিত্তিক পুরস্কার ও অন্যান্য ইভেন্টের সেরাদের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন এই বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক হাজী মুজিবুল হক কোম্পানি ।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, এ প্লাসের পিছনে না ছুটে প্রকৃত অর্থে ভালোমনের মানুষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। শৃঙ্খলা ও শিক্ষা সমন্বয় করে নিজেদের আগামীর নেতৃত্ব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পরিশেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে শেষ হয় এই মহতী উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category