নারায়ণগঞ্জ সোনারগাঁও অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করছে সোনারগাঁও থানার পুলিশ। বুধবার “” ২২ এপ্রিল “” ২০২৬- সন্ধ্যা ৬/৩০ মিনিট এ সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়ন এর আষাড়িয়ারচর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের এ অভিযান পরিচালনা করা ৫ কেজি গাঁজা উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ মিজানুর রহমান মুন্সির নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ মহিববুল্লাহ তত্ত্বাবধানে এস আই
( নি) আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে সোনারগাঁ থনা।
একটি চৌকস আভিযানিক দল ২২/০৪/২০২৬ খ্রিঃ, সময় ১৮:০৫ ঘটিকায় সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউপির অন্তর্গত আষাড়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্রগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার নাম-ঠিকানাঃ ১। মোহাম্মদ নবী হোসেন(২৩), পিতা- মৃত আমির হোসেন, মাতা- মিলন, গ্রাম-রঘুনাথপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ০৫ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।