• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

জহির মারুফ দেবিদ্বার (কুমিল্লা) / / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

 

জহির মারুফ দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চন্দনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার একটি দলও উপস্থিত ছিল।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকসকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়।
পরে ফাইভ স্টার ব্রিকসেও অভিযান চালিয়ে একই আইনের আওতায় আরও ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাদের চিমনি ভেঙে দেওয়া হয়। উভয় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category