• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক | / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিতি পাওয়া সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ-এর জন্মদিন আজ। কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পোনরা (জোড়পুল) গ্রামে এক মধ্যবিত্ত সেনা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

মেহেদী হাসান রিয়াদের বেড়ে ওঠা কুমিল্লার দেবিদ্বারে। তাঁর শিক্ষাজীবনের শুরুটা বৈচিত্র্যময়। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে কিছুদিন মাদ্রাসায় অধ্যয়ন করলেও পরবর্তীতে পুনরায় সাধারণ শিক্ষায় ফিরে আসেন তিনি। দেবিদ্বার থেকে তিনি তাঁর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ চুকিয়েছেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষায় নিজেকে সমৃদ্ধ করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মান (অনার্স) সম্পন্ন করার পর বর্তমানে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নরত আছেন। ছাত্রজীবন থেকেই তিনি সৃজনশীল কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেন।

প্রযুক্তির প্রতি প্রবল ঝোঁক এবং নতুন কিছু করার তাড়না থেকে সাংবাদিকতা পেশায় পা রাখেন মেহেদী হাসান রিয়াদ। শুরুটা স্থানীয় অনলাইন পোর্টাল দিয়ে হলেও খুব দ্রুতই তিনি জাতীয় গণমাধ্যমে কাক করতে করতে অনুসন্ধানী সাংবাদিকতায় নিজের অবস্থান তৈরি করে নেন।

রিয়াদ তাঁর দীর্ঘ কর্মজীবনে দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কাজ করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনুসন্ধান বিভাগের রিপোর্টার ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে। দায়িত্ব পালন করেছেন দৈনিক ঢাকা প্রতিদিন-এর কান্ট্রি এডিটর হিসেবে। স্যাটেলাইট টেলিভিশন ভিওডি বাংলা’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রায়ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর ব্যাক্তিগত জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন। সব শেষ তিনি ডিজিটাল মিডিয়া কাল প্রকাশ-এর হেড অব ডিজিটাল হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া পার্বত্য টিভির প্রকাশক ও দেশবাংলা পত্রিকার ডেস্ক ইনচার্জ হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি আজকের পেপার এবং সাপ্তাহিক দেশ পত্র-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দক্ষতা দেখিয়েছেন।

সাংবাদিকতাকে কেবল পেশা নয়, বরং মানবতার সেবা ও একটি মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন এই তরুণ সংবাদকর্মী। তদন্তচিত্র ও সাপ্তাহিক ম্যাগাজিনগুলোতে কাজ করার সুবাদে অপরাধ বিষয়ক সাংবাদিকতায়ও তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। সত্য প্রকাশে আপসহীন এই সংবাদকর্মীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আজকের এই বিশেষ দিনে তাঁর সকল সহকর্মীদের পক্ষ থেকে মেহেদী হাসান রিয়াদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category