মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে তিনি পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিদর্শন করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পুরান বাজার কাঁচাবাজার এলাকায় রাস্তার জায়গা দখল করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে ওই এলাকায় নিয়মিত যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনা ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন এবং জলাবদ্ধতার সমস্যাও বাড়ছিল।
অভিযানকালে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “যারা রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি নির্দেশনা না মানেন, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







