• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন:সভাপতি সোহাগ সা. সম্পাদক বিল্লাল হোসেন

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ৪১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের (বিএসএফ) চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্প্রতি এক বিশেষ সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত ৩৭ সদস্যের তালিকায় সভাপতি, কার্যকরী সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংগঠনিক ও বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

অনুমোদিত তালিকা অনুযায়ী, কমিটির সভাপতি মো. সোহাগ হোসেন, কার্যকরী সভাপতি মো. আনিসুল ইসলাম চৌধুরী এবং সিনিয়র সহসভাপতি মো. আহসানুল কবির টিটু চৌধুরী। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস.এম. লোকমান হাকিম, মো. জানে আলম, মো. কামরুল ইসলাম, মোজাফফর হোসেন ও আবুল কাসেম ছিদ্দিকী। সাধারণ সম্পাদক হয়েছেন লায়ন মো. বিল্লাল হোসেন।

কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জিল্লুর রহমান আনোয়ারী, মো. নাসির উদ্দীন, মো. কামরুজ্জামান, মো. আমির হোসেন ও কে.এম. জিয়াউর রহমান। সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল মালেক, মো. বশির উদ্দিন ও আবু বক্কর ছিদ্দিক হক।

অন্যান্য পদে রয়েছেন—আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বরকত উল্লাহ বুলু; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আব্দুল আলিম (হালিম); সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান; অর্থবিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন; দপ্তর সম্পাদক মো. বোরহান উল্লাহ মিয়া; তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার রিপন সরদার; সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নুরুল আবসার কায়সার এবং সহ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন।

এ ছাড়া ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক শেখ মিকাইল হোসেন, যুববিষয়ক সম্পাদক মো. সাহেদ আলী, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. হারুন, পরিবেশবিষয়ক সম্পাদক মো. খাইরুল আলম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ইকবাল চৌধুরী, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবুল খায়ের, সহ-মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার বিথি, যোগাযোগবিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম (লিটন) এবং সহ-প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত তালিকায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ছাড়াও কক্সবাজার, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে শ্রমিকদের অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদিত তালিকায় কমিটির সদস্যদের নাম, পদবি ও সংশ্লিষ্ট থানা বা জেলার পরিচয় উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category