• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি একাদশ শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

​ইংরেজি বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জ্যোতি রানী সূত্রধরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান।

​স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁঞা ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান রহিম বক্স চিশতি। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রা‌খেন একাদশ শ্রেণির মারিয়া আক্তার ও আয়েশা সিদ্দিকা, দ্বাদশ শ্রেণির নুসরাত জাহান ঋতু এবং অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ঊর্মি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নারী শিক্ষাকে এগিয়ে নিতে এবং আলোকিত সমাজ গঠনে এ ধরনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। নবীন শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

​আলোচনা সভা শেষে একাদশ শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরবর্তীতে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category