• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত

১৪ দিন পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

টানা ১৪ দিন বন্ধ থাকার পর যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল)। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়।

কারখানাটি চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, উৎপাদন অব্যাহত থাকলে আসন্ন মৌসুমে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

কারখানা সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সরবরাহ শুরু করে।

তবে গ্যাস সরবরাহ চালু হলেও প্রয়োজনীয় চাপ না থাকায় তাৎক্ষণিকভাবে উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। পরে গ্যাসের চাপ বাড়লে গত ৭ অক্টোবর রাতে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। কিন্তু দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ৯ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর কারখানার প্রকৌশলী ও টেকনিশিয়ানরা টানা দুই সপ্তাহ কাজ করে বয়লারের যান্ত্রিক ত্রুটি মেরামত করেন। ত্রুটি সারানোর পর প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়ায় শুক্রবার সকাল থেকে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হয়।

যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক জানান, প্রকৌশলীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে দুই দিন আগেই বয়লারের ত্রুটি সম্পূর্ণ দূর করতে সক্ষম হন। পরে প্রয়োজনীয় গ্যাসের চাপ পাওয়ায় শুক্রবার সকাল ১০টা থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি ১৯৯১ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতাসম্পন্ন এ কারখানা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ দেশের উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে।

কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় সংশ্লিষ্ট জেলাগুলোতে ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category