• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে স্থানীয় তোতারখীল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের আগে তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরা হয়েছিল। এখন সেই পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ চলছে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, গত ১৭ বছর মানুষ বঞ্চনা, উপেক্ষা, দুর্নীতি ও দুঃশাসনের শিকার হয়েছে। তারেক রহমানের চিন্তাভাবনা ও দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। দেশকে রক্ষা করতে সবাইকে দলগতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। তারেক রহমানও নির্বাসিত জীবনে থাকায় দেশে থেকে সরাসরি কাজ করতে পারেননি। বিদেশে অবস্থান করেও জুম মিটিংয়ের মাধ্যমে তিনি পরিকল্পনা দিয়েছেন, আর নেতাকর্মীরা মাঠপর্যায়ে তা বাস্তবায়নে কাজ করেছেন। এ সময় তাঁদের কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ্যানি আরও বলেন, মাঠপর্যায়ে কাজের মধ্য দিয়ে বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হয়েছিল। সেই আন্দোলনে সাধারণ মানুষ নেতৃত্ব দিয়েছেন এবং অংশ নিয়েছেন। তাঁদের অংশগ্রহণের মধ্য দিয়েই দেশে স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান বিরোধী দলও আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, তা অস্বীকার করা হচ্ছে না। তবে ২৮ অক্টোবরের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা, মিছিল ও সমাবেশের সময় বিরোধী দলের অবস্থান কী ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং হরতাল-অবরোধের প্রসঙ্গ তুলে সবাইকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান এ্যানি।

তিনি আরও বলেন, এখন কেউ লংমার্চ, রোডমার্চ কিংবা এক দফার আন্দোলন করতে সচিবালয় বা সংসদের সামনে যেতে পারেন। তবে হুংকার দিয়ে লাভ হবে না। কারণ, তাঁরা মাঠ ও রাজপথ থেকে উঠে এসেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি শামস জেরিন জর্জি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, সংগঠনটির প্রতিষ্ঠাতা আহসান হাবিব, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category