• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ দুঃসাহসিক চুরি পাঁচ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন অধ্যাপক জাভেদ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে বিএনপিতে ফিরতে চান ৪০০ নেতাকর্মী, নীতিনির্ধারকদের অনুমতি চাইলেন ৭ নেতা সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে লটারি পদ্ধতি হতে পারে কার্যকর উদ্যোগ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক / ৩১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা করা হবে এবং দোকানের মালামাল জব্দ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ আর দেওয়া হবে না।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

আবদুস সালাম বলেন, রাজধানীতে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির পেছনে অবৈধ হকার ও ভাসমান দোকানের ভূমিকা রয়েছে। নগরবাসীকে এসব দুর্ভোগ থেকে মুক্তি দিতে রাস্তা ও ফুটপাত দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ নেই। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহেই আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।

রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসক বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি স্থানান্তর করা হয়েছে। সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে।

ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় প্রশাসক বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কার্যক্রম পরিদর্শন করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category