• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় যুবশক্তি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা: উদ্দেশ্যপ্রণোদিত দাবি প্রধান আসামির ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে জরিমানা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি এইচএসসির ফল নিয়ে নতুন তথ্য দিল শিক্ষা বোর্ড নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু ভারতে নতুন নীতি-আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি! অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, যেসব নিয়ম মানতে হবে

‘সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানে হামলা’

অনলাইন ডেস্ক / ৩৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়। পার্সটুডেও এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে প্রথম বিমানটিকে নজরান বিমানবন্দরে এবং দ্বিতীয়টিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হয়। উভয় অভিযান সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছেন ইয়াহিয়া সারি। তাঁর ভাষ্য, ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।

তবে এসব হামলায় বিমানগুলোর ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা কিংবা আবহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখানে পাওয়া যায়নি। ফলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category