• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত হরমুজে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের আকাশসীমায় ‘এক চীন নীতি’ প্রয়োগ করছে পাকিস্তান? এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় দ্বিগুণ পাকিস্তানে নতুন করে ছড়াচ্ছে পোলিও, আক্রান্ত ৭ মাসের শিশুসহ ৯ জন পরীমনি ইস্যুতে রাশেদ খাঁনের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

মোটরসাইকেলসহ সব চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক / ২৪ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে বলা হয়েছে, মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীদের বা শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এ নির্দেশনা তুলে ধরা হয়।

এতে বলা হয়, ‘মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।’

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যখন কেউ গাড়ি চালানো শেখেন, তখন গাড়ি চালনাকারীকে শিক্ষানবিশ চালক বা লার্নার (Learner) বলা হয়।

মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, একজন শিক্ষানবিশ চালক যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন, তখন গাড়ির সামনে এবং পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের একটি বড় ‘L’ (Learner-এর সংক্ষিপ্ত রূপ) চিহ্ন লিখে বা বোর্ড ঝুলিয়ে রাখতে হয়।

রাস্তায় চলাচলকারী অন্যান্য গাড়ির চালকরা যেন দূর থেকে ‘L’ চিহ্ন দেখে বুঝতে পারেন যে এই গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন এবং তারা যেন পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category