• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত হরমুজে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের আকাশসীমায় ‘এক চীন নীতি’ প্রয়োগ করছে পাকিস্তান? এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় দ্বিগুণ পাকিস্তানে নতুন করে ছড়াচ্ছে পোলিও, আক্রান্ত ৭ মাসের শিশুসহ ৯ জন পরীমনি ইস্যুতে রাশেদ খাঁনের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

হরমুজে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালীতে তেলবাহী দু’টি ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর এক দিন আগে হরমুজ প্রণালীতে আরও পাঁচটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছিল তেহরান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের এ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে এবং হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালী ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা। সম্প্রতি সংস্থাটি আরও দাবি করেছে, ওই জলপথ থেকে সব মাইন অপসারণ করা হয়েছে।

তবে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় দু’টি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি ছিল হরমুজ প্রণালীর পূর্বদিকে এবং অন্যটি প্রণালীর ভেতরে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিয়ম লঙ্ঘনকারী ওই দুটি তেলবাহী ট্যাংকার তাদের নৌ-চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় তারা হরমুজ প্রণালী থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের সঙ্গে সংঘর্ষের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো চলাচল বন্ধ করতে বাধ্য হয়।’

এর আগে বৃহস্পতিবার ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালীতে পাঁচটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে একই ধরনের ঘটনায় আগুন লেগেছে।

তবে এসব ঘটনার কোনোটি নিয়েই এখন পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা বা নৌ-চলাচল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সূত্র: বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category