• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। কুমিল্লা বাখরাবাদে দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধান আলোচক অ্যাডভোকেট হাবিবুল হক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩

দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক বিশাল সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ নভেম্বর ২০২৬, রোববার দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী নিয়ে এক বিশাল শোডাউন ও মিছিল নিয়ে যোগ দেন রাজামেহার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের সরকার।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

আজ রবিবার বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ বক্তাদের বক্তব্যের পাশাপাশি রাজামেহার ইউনিয়নের গণমানুষের নেতা মোহাম্মদ আব্দুল কাদের সরকারের নেতৃত্বে সমবেত হওয়া নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত কাদের সরকারের নেতৃত্বে এই বিশাল উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁকে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোরালো আলোচনা ও সমর্থন রয়েছে।

সমাবেশে মোহাম্মদ আব্দুল কাদের সরকারের নেতৃত্বে উপস্থিত ছিলেন— বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতা আব্দুর রউফ খান, সালেহ আহমেদ সরকার, মেহেদী হাসান, জাকির বদল, জাকির খান প্রমূখ।

এছাড়া যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— মামুন খান, বাশার মুনশি, কাজী সাদেক, সোহেল মোল্লা, জুয়েলসহ অন্যান্যরা।
ছাত্রদলের পক্ষে অংশ নেন— ফুজায়েল, মাসুদ, ইমরান প্রমুখ।

পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক আশিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরাও এই সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র রক্ষা এবং রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category