• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। কুমিল্লা বাখরাবাদে দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধান আলোচক অ্যাডভোকেট হাবিবুল হক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩

কুমিল্লা বাখরাবাদে দুই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বাখরাবাদ এর বিক্রয় শাখার ব্যবস্থাপক( কেন্দ্রীয়) মোহাম্মদ আব্দুল কুদ্দুছ ও সহকারী কর্মকর্তা (কারিগরী) মোঃ মোবিনুর রহমান এর বিরুদ্ধে নানা অনিয়মসহ, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সেবাপ্রত্যাশীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান আব্দুল কুদ্দুস ও মবিনুর রহমান একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজ করে থাকেন তাদের মনগড়া মত পছন্দের গ্রাহকদের সেবা দিয়ে থাকেন অর্থের বিনিময়ে। সাধারণ গ্রাহকরা আসলে নানা অজুহাত দেখিয়ে হয়রানী করছেন বলে দাবি সেবা প্রত্যাশীদের। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগ দেওয়াসহ কৌশলে বিভিন্ন সেবা প্রত্যাশীদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের দাবি, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। তবে এবিষয়ে সরাসরি কুদ্দুছ ও মোবিনুর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানতে চাইলে কুদ্দুছ বলেন কাজ করতে গেলে সবাইকে পরিপূর্ণ সেবা দিতে পারিনা, হয়রানির বিষয়ে তিনি সঠিক কোন উত্তর দিতে পারেনি। আরো জানতে চাইলে মোবিনুরের কাছে সাংবাদিকদের অবস্থান টের পেয়ে গা ডাকা দেন নিজ অফিস কক্ষ থেকে। এদিকে, জনস্বার্থে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল। গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগের বিষয়ে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিবেন জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ এর মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category