• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ কুমিল্লায় কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, ২ বেকারিকে জরিমানা অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু টানা বর্ষণে বাঘারপাড়ায় কৃষকের মাথায় হাত পানির নিচে কাটা ধান, ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা আলোচনা সভা দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপ বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক / ৯৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় মালদ্বীপের রাজধানীর মালে একটি হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির প্রধান উপদেষ্টা মোঃ ফারুক হোসেন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ মোক্তার হোসেন,মোঃ রহিম মিয়া সাংবাদিক গোলাম ফারুক মজনু
মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও প্রস্তাবিত সাধারণ সম্পাদক আঃ মান্নান স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ মাসুম মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী চেতনার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারম্যান ও নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম বিল্লাহ্ প্রবাসের মাটিতে জাতীয় দিবস ও রাজনৈতিক ইতিহাসকে স্মরণ করে এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category