• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত “দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী “নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা

কুমিল্লা দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / ২৯ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেবিদ্বার কালী মন্দির প্রাঙ্গণে সকলের সম্মিলিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এই নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রফেসর বাবু বিমল দত্তকে সভাপতি, বাবু সঞ্জয় দেবনাথকে সাধারণ সম্পাদক এবং বাবু নারায়ণ চন্দ্র দত্তকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

​দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু পরিমল বিকাশ দত্তের সঞ্চালনায় এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু স্বপন ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিকাশ দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রদীপ দে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিন্টু চন্দ্র দে।

​এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুদীপ রায়, তপন সাহা, পিন্টু সাহা, নারায়ণ ব্রাহ্মণ, রিপন দত্ত, পরিমল মাস্টার, অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, রঙ্গলাল দত্ত, বিজয় দাস, লিটন পাল, রঞ্জিত দত্ত, রতন, প্রফেসর শংকর সাহা, নারায়ণ মাস্টার, সুবল চন্দ্র মাস্টার, মানিক রায় ও তাপস মাস্টার প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, দেবিদ্বার উপজেলায় সকল পূজা-পার্বণ শান্তিপূর্ণভাবে উদযাপন, সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার আদায়ে নবগঠিত এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category