• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত “দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী “নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের বিগত কমিটির সভাপতি আহাদ সৈকত। তিনি ক্যারিয়ার ক্লাবের সঙ্গে তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একটি শিক্ষার্থীবান্ধব ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে ক্লাবটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নবীন সদস্যদের ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান।

বর্তমান কমিটির সভাপতি রিফাত আহমেদ বাপ্পি তাঁর বক্তব্যে বলেন, ক্যারিয়ার গঠনের জন্য শুধু একাডেমিক ফলাফল যথেষ্ট নয়; এর পাশাপাশি দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব ও বাস্তব অভিজ্ঞতা অর্জনও জরুরি। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের সুযোগ তৈরি করতে ক্যারিয়ার ক্লাব ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক আবিদ হাসান বলেন, ক্যারিয়ার ক্লাবকে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজj করতে হবে। নবীন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ ইফতেখার মাহমুদ লাবিব। তিনি বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার-সংক্রান্ত বিভিন্ন সুযোগ, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম এবং বাস্তবমুখী অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই ক্লাবটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে চলমান কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি বিদায়ী সদস্যদের অবদান ও স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফিউ চৌধুরী ও স্বাগতা রানী সাহা।

নবীনদের ক্যারিয়ার গঠনে উৎসাহিত করা, বিদায়ী সদস্যদের অবদানকে স্মরণ করা এবং ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category