• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ কুমিল্লায় কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, ২ বেকারিকে জরিমানা অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু টানা বর্ষণে বাঘারপাড়ায় কৃষকের মাথায় হাত পানির নিচে কাটা ধান, ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা আলোচনা সভা দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লায় কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, ২ বেকারিকে জরিমানা

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ২০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় বেকারির খাদ্যপণ্যে নিষিদ্ধ কাপড়ের রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ও সিঁদুরের রং ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২১ নভেম্বর) ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ও হাতিগারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিদপ্তর কুমিল্লা জানায়, অভিযানকালে বেকারিতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি শিঙাড়ায় নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category