• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আগমী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রুহুল কবির রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তীতে জানানোর কথা ছিল। আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।

এদিন ঢাকা মেডিকেল কলেজে শহিদ ডা. মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ সময় বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসন টিকিয়ে রাখতে নব্বইয়ের স্বৈরাচার ভূমিকা রেখেছিল বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় অতীতে নানা কায়দায় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ভিন্নমতকে ধারণ করতে না পারলে বারবার একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category