• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন, ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন, গুজব ছড়ানোর অভিযোগে আটক ০১ কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৭ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের ঠাকুরট্যাক এলাকায় বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ করেই বদলে গেল চেনা পরিবেশ। সন্ধ্যা গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গে স্থানীয়দের কণ্ঠে উচ্চারিত হতে থাকে এলাকার নানা সমস্যা, পুরোনো স্মৃতি আর আগামী দিনের প্রত্যাশার কথা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদের সেখের সঙ্গে এলাকাবাসীর মতবিনিময় সভা।

ঠাকুরট্যাকের এই আয়োজনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মুরুব্বিসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত আবহ তৈরি হয়। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের দৈনন্দিন নানা সংকট ও সমস্যার কথা মন দিয়ে শোনেন আব্দুল কাদের সেখ। নিজের জন্য সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করার পাশাপাশি এলাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় অংশ নেওয়া ঠাকুরট্যাকের বাসিন্দাদের চোখেমুখে ছিল পরিবর্তনের ও উন্নয়নের আশা। স্থানীয়দের ভাষ্য, তুলনামূলক ছোট পরিসরের এই বৈঠকেও যেভাবে মানুষের সমাগম ঘটেছে, তাতেই বোঝা যায় আগামী দিনের নেতৃত্বে তাঁরা কাকে দেখতে চান।

পুরোনো দিনের কাজের স্মৃতিচারণ করে স্থানীয় এক সাবেক ইউপি সদস্য বলেন, আলহাজ্ব আব্দুল কাদের সেখ আগেও দুইবার চেয়ারম্যান ছিলেন; সে সময় তাঁর সঙ্গে মেম্বার হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এমন স্বচ্ছ ও সৎ জনপ্রতিনিধি সচরাচর দেখা যায় না। এই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে সামনে রেখেই সভায় উপস্থিত বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে আব্দুল কাদের সেখকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

নিজের বক্তব্যে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার সুরও তুলে ধরেন আব্দুল কাদের সেখ। তিনি বলেন, যে এলাকায় সভা অনুষ্ঠিত হচ্ছে সেটি এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এলাকা বনবাড়িয়া, অথচ তাঁর নিজের বাড়ি ছাতিয়ানতলী।

প্রতিদ্বন্দ্বীকে উদ্দেশ করে তিনি মন্তব্য করেন, তাঁর গ্রামে ওই প্রার্থী বিশজন লোক নিয়েও সভা করতে পারবেন না, অথচ তাঁর এলাকায় আয়োজিত এই সভায় রাত পর্যন্ত সাত-আটশ মানুষ উপস্থিত রয়েছেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যিনি আজ নিজেকে বিএনপি দাবি করেন, সে সময় তিনি কোথায় ছিলেন তা এলাকাবাসী ভালো করেই জানেন। দল ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্বকেই মূল্যায়ন করবে বলে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজের অতীত কাজের ফিরিস্তি তুলে ধরে আব্দুল কাদের সেখ জানান, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি কলেজ, হাইস্কুল ও প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যতে নির্বাচিত হলে নদীভাঙনকবলিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে সুস্থধারায় রাখতে খেলাধুলার ব্যবস্থা করা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সমাজের সব অসংগতি দূর করার অঙ্গীকার করেন তিনি।

কালিয়া হরিপুর ইউনিয়ন ও ঠাকুরট্যাক ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় বক্তব্য রাখেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন। সব মিলিয়ে ঠাকুরট্যাকের এই মতবিনিময় সভা কালিয়া হরিপুরের স্থানীয় রাজনীতি ও আসন্ন নির্বাচন ঘিরে নতুন আলোচনা ও উত্তাপ তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category