• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

আলী শাহ পাড়ায় গ্যাস লাইন সংস্কারের নামে গ্রাহক হয়রানি ও ভোগান্তির প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২৭ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

২৭ নভেম্বর, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের আলী শাহ পাড়া সহ আশেপাশের এলাকায় কর্ণফুলী গ্যাস কোম্পানি বিরুদ্ধে চরম গ্রাহক হয়রানি সহ অনৈতিক উৎকুচ দাবি করার অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসী শুক্রবার রাতে রেললাইন সড়কের পাশে প্রতিবাদ সভা করেছে।

কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক হাজী মোঃ মুজিবুল হক বকুল এর সভাপতিত্বে ও সংগঠক ইকবাল হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক মোঃ শাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মুজাদ বারেক,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন আলী শাহ পাড়া সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন বাদল, মোঃ শরীফ, মোঃ হারুন, মোঃ মিজান, মোঃ আব্দুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত নেতৃবৃন্দরা এলাকায় বিদ্যুৎ সংযোগ ও ওয়াসার পানি বন্টন- ড্রেন,নালা সংস্কার এবং রেললাইনে নির্মিত সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান উচ্ছেদ সহ চলাচল পথ নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধান অতিথি সরফরাজ কাদের রাসেল বলেছেন, প্রতিটি কাজে সমন্বয় করে সম্মিলিত ভাবে করলে দ্রুত সম্ভব সমাধান করা যায়।

সেই লক্ষ্যে গ্যাস -বিদ্যুৎ কর্তৃপক্ষ কে জোর দিয়ে বলতে চাই, অনৈতিক কাজ ও জোর পূর্বক লাইন সংযোগ বিচ্ছিন্ন করে গ্রাহক হয়রানি করলে আপনাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী পদক্ষেপ নেবে ভুক্তভোগী এলাকাবাসী। তাই সবাই ঐক্যবদ্ধভাবে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করতে বিশেষ ভাবে অনুরোধ জানান। উক্ত সভায় আলী শাহ পাড়া সমাজ কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category